1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

শিক্ষবিদ দিল মোহাম্মদ মাষ্টারের মৃত্যু বার্ষিকীতে শিক্ষা বৃত্তি প্রদান

  • প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

শিক্ষবিদ মরহুম দিল মোহাম্মদ মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর এ উপলক্ষে পশ্চিম গহিরা নিজ বাড়ীতে খতমে কোরান মিলাদ, দোয়া মাহফিল ও অসচ্ছল ছাত্রদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। দিল মোহাম্মাদ মাস্টার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আজিজিয়া হিফজুল কোরান একাডেমিতে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুমের পুত্র রাউজান পৌরসভার সাবেক কমিশনার আশেক রসুল রোকন। ফাউন্ডেশনের কো চেয়ারম্যান কেজিডিসিএল সহকারী ব্যাবস্থাপক ওমর ফারুক শাওনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গহিরা আলিয়া মাদ্রাসার প্রভাষক মৌলানা নূর উদ্দিন আল কাদেরী, হিফযুল কোরান একাডেমির পরিচালক হাফেজ মোঃ সোলাইমান, ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মাসুদ আলম রানা, মোঃ মামুন, মনিরুল ইসলাম প্রমুখ। বক্তরা শিক্ষা বিস্তারে দিল মোহাম্মদ মাস্টারের অবদান তুলে ধরে অত্র ফাউন্ডেশন শিক্ষার সহায়ক শক্তি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে অসচ্ছল ছাত্রদের মাঝে নগদ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট