1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

শিগগির বিটিভি চট্টগ্রামের পর্দায় প্রচারিত হবে নাটক ‘স্বপ্ন ভাল্লুক’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩৯৩ বার পড়া হয়েছে

আমাদের সমাজ ব্যবস্থায় কিছু শিশু বেড়ে ওঠে সুবিধা বঞ্চিত হয়ে। আর কিছু শিশু বেড়ে ওঠে সব সুযোগ-সুবিধা পেয়ে। কিছু শিশু বেড়ে ওঠে পথে-ঘাটে, তথা টোকাই। আর কিছু শিশু বেড়ে ওঠে মা-বাবার সাথে সুন্দর আবাসন ব্যবস্থায়। সুদীর্ঘ কাল ধরে এমন ব্যবস্থা চলে আসছে। কেউ না খেয়ে ঘুমায়, আর কেউ না চাইতে পেয়ে যায় অনেক কিছু। কিন্তু এমন কেন? সমাজ ব্যবস্থায় এ পার্থক্য কেন? এমন কাহিনী নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত হয়েছে এক পর্বের নাটক ‘স্বপ্ন ভাল্লুক’।

আল মনসুরের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। সম্প্রতি চট্টগ্রাম সিটির রোজভ্যালী আবাসিক এলাকা, ওয়ারলেস বিহারী কলোনী, জাকির হোসেন রোড ও কেন্দ্রের নিজস্ব শুটিং সেটে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, মামুন নাজিম,আবদুল মান্নান, নাহিদ নেওয়াজ, অগ্মিপ্রভা বৈদ্য, সায়োনি দেওয়ানজী, অপরাজিতা প্রমুখ।

নাটকটির সার্বিক তত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক (জিএম) মাহফুজা আক্তার। শিগগির নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় প্রচারিত হবে বলে জানিয়েছেন অরিন্দম মুখার্জি বিংকু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট