1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

সতেরো বছরের নৈরাজ্যের পর নতুনভাবে কাউকে স্বৈরাচার হতে দেওয়া যাবে নাঃ এনসিপি নেতা জিলানী

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম মহানগর শ্রমিক শক্তির প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির রাউজান শাখার সমন্বয়ক মুহাম্মদ মহিউদ্দিন জিলানী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে হযরত জলিল শাহ (রঃ) মাদ্রাসা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় মুহাম্মদ মহিউদ্দিন জিলানী বলেন,২৪-এর যে পরিবর্তন এসেছে, তা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও জনগণের কল্যাণকে সামনে রেখে অগ্রযাত্রা শুরু করেছে। এই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, “দীর্ঘ সতেরো বছরের নৈরাজ্যকর পরিস্থিতির পর নতুনভাবে কাউকে স্বৈরাচার হতে দেওয়া যাবে না রাউজানে। রাউজানের সার্বিক উন্নয়ন, শ্রমজীবী মানুষের সুরক্ষা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, রাউজানকে একটি স্থিতিশীল উপজেলা গঠনে আমি কাজ করতে চায়। জনগণের কাঙ্খিত মৌলিক অধিকার বিশেষ করে এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা,বাসস্থান অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ উপজেলা বিনির্মানে কার্যকরী ভুমিকা নেওয়া হবে। টেকসই উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড উন্নয়নের পূর্ব শর্ত উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছর অরাজনৈতিক ব্যানারে কাজ করার সুযোগ হয়েছিল। যার কারণে জনগণের সাথে আমার নিবিড় সম্পর্ক হয়েছে। দল থেকে যদি মনোনয়ন নিশ্চিত করে আমি পরিচ্ছন্ন রাজনৈতিক ধারায় রাউজানকে এগিয়ে নিয়ে যাব। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠক ইকরাম মাসুদ, সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক মঈনুদ্দিন, সমাজসেবক মুহাম্মদ সোলেমান এবং মোহাম্মদ মন্নান।সভায় বক্তারা রাউজানের উন্নয়ন ধারাকে আরও এগিয়ে নিতে মুহাম্মদ মহিউদ্দিন জিলানীর প্রতি সমর্থন ব্যক্ত করে যৌথভাবে কাজ করার অঙ্গিরার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট