1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

সাংসদ পুত্র-ফারাজ করিম সুস্থতা কামনায়:উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল।

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মানবিক কর্মকান্ডের জন্য দেশ-বিদেশে আলোচিত তরুণ প্রজন্মের আইকন,
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠপুত্র ফারাজ করিম চৌধুরী অসুস্থ।তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হয়েছে । তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর সুস্থতা কামনায় রাউজান উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল করা হয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাউজান সরকারি কলেজ মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান,ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউসার আহমেদ রিয়াদ,সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ,যুবলীগ নেতা আহসান হাবীব চৌধুরী হাসান,পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আসিফ, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, মিজানুর রহমান,মো. তারেক, বেলাল হোসেন সিফাতসহ আরও অনেকে। মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান কাদের। মোনাজাতে তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট