1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

সালাউদ্দিন কাদের বেঁচে থাকলে অর্ভুত্থানের আগেই হাসিনাকে পালিয়ে যেতে হতো

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

‘বিশ্ব নন্দিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যার মাধ্যমে জাতীয়তাবাদি দল (বিএনপির) রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল স্বৈরাচার আওয়ামীলীগ সরকার। শোককে শক্তিতে পরিণত করে বিএনপি’র রাজনীতি আরও গতিময় হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী বেঁচে থাকলে ২৪এর অর্ভুত্থানের আগেই হাসিনাকে পালিয়ে যেতে হতো।’ সাবেক এমপি ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রাউজান ইংলিশ স্কুল প্রাঙ্গনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদ চৌধুরী ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান বাহাদুরের সঞ্চালনায় অতিথি ছিলেন ওমার ফারুক, আলী আজগর চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, তসলিম উদ্দিন চৌধুরী, সাইদ বিন আমান রানা, শাহাদাত মির্জা,রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহজান সাহিল, আশিকুর রহমান ফয়েজ, তসলিম উদ্দিন, আরিফুল ইসলাম রুবেল, ছোটন আজম, সাইফুদ্দিন রুবেল, আরিফুল মোঃ মিটু, মোঃ আব্দুল শিকদার, ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আজগর, শাহ নেওয়াজ, বাপ্পা কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন জীবন খন্দকার, রিয়াজ, রিয়াজ চৌধুরী, নাছির উদ্দিন, প্রবাসী মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ রিপন, আরিফ, সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট