1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

সীতাকুন্ডে অগ্নি দুর্গতদের জরুরী সহায়তায় সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট

  • প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫৭৭ বার পড়া হয়েছে

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর ব্যবস্থাপনায় গত ৪ জুন রাতে সীতাকুন্ডের কন্টোনিয়ার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহত রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী ভিত্তিতে রক্তের ব্যবস্থা, ঔষধ, হাত পাখা, বিছানা, বালিশ, বিশুদ্ধ পানি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । রাত থেকেই পরেরদিন ৫ জুন সারাদিন বিরামহীনভাবে মেডিকেলে আসা রোগীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। এই সময় গাউসিয়া হক কমিটির স্বেচ্ছোসেবকগণ রাত জেগে রোগী বহন করে আনা এ্যাম্বুল্যান্সকে নির্বিগ্নে যাতায়াত করতে প্রশাসনকে সহযোগিতা করেন। হাসপাতালে ভর্তি রোগীদের বেডে বেডে গিয়ে খবরা-খবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা করেন। অনেক রোগী ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় তাদেরকে ওয়ার্ডের বাইরে চিকিৎসা দিতে হয়। সেখানে রোগীদেরকে জরুরীভাবে বিছানা ও বালিশ সরবরাহ করে দেন তারা। রোগীদের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে আসে । রোগীর অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ এর পক্ষ থেকে জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম আল মাসুদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সদস্য মোঃ আশরাফুজ্জামান আশরাফ, নুরল করমি নুরু, আশরাফ উদ্দিন সিদ্দিকী, রেজাউল নুর সিদ্দিকী, মহানগর সমন্বয়কারী মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ ওমর ফারুক, শফিকুল ইসলাম, ডাঃ এস এম কামরুজ্জামান, মাঝিরঘাট শাখার সদস্য তুহিন, রোহানসহ বিভিন্নস্তরের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট