1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৯৬ তম খোশরোজ শরীফ উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মহান ১০ শে পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক) এর ৯৬ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,২১ নং দক্ষিণ সর্তা শাখার ব্যবস্থাপনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার (১৫ ডিসেম্বর) দক্ষিণ সর্ত্তা কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফিরোজ মাষ্টার। সাবেক সহ-সভাপতি এডভোকেট মো: কাউছার তালুকদার এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন নোয়াজিষপুর গাউসিয়া মঈনীয়া আজিজিয়া মাদ্রাসার আরবী মুদাররিস মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী। বিশেষ অতিথি  ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মীর মো: শফিউল আলম নিজাম, উপজেলার সমন্বয়কারী আনিস উল খান বাবর, নাজিমউদ্দীন কালু, সাদিকুজ্জামান শফি,সংগঠনের  সভাপতি জাফর উল্লাহ চৌধুরী,সহ-সভাপতি সাইফুল হোসেন এরশাদ, সাধারণ সম্পাদক সাকিব হাসান জিকু, উপদেষ্টা সালাউদ্দীন, আলমগীর,গহিরা ৩ নং ওয়ার্ড শাখার সাবেক -সভাপতি মাওলানা সাজ্জাদ হোসেন চৌধুরী। সেমা মাহফিল পরিচালনা করেন মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সদস্য সাজ্জাদ হোসেন আরমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট