1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

সড়কের গাছ কেটে গোড়ালিতে সেমেন্ট ঢালাই:মামলার প্রস্তুতি কাউন্সিলর আজাদের।

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে একটি সড়কের পাশের বিভিন্ন প্রজাতির পাঁচটি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ জুলাই  শনিবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের সুলতানপুর রাশেদ বিল্ডিংয়ের পাশে  পাশ থেকে বিভিন্ন প্রজাতির ৫টি গাছ কেটে নিয়ে যাওয়ার পর গাছের  গোড়ালী সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। আরও দুই-তিনটি গাছের ডাল কেটে ফেলা হয়েছে ।  স্থানীয়দের অভিযোগ সড়কের পাশে থাকা জমির মালিক লুৎফর রহমান নামে এক ব্যক্তি গাছগুলো কেটে সাব রেজিস্ট্রেরী অফিসের পশ্চিম পাশে করাত কল ও রাউজান আদালত ভবনের মাঠে  স্তুপ করে রাখেন। সড়কের পাশে গাছ কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে  গতকাল ২৯ জুলাই  শনিবার  ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন। তিনি বলেন, আমি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে অবহিত করে দেখতে আসছি। সড়কের পাশের ৫টি গাছ কেটে নিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে গাছ কাটা শ্রমিক শহিদুল হক বলেন, সাব রেজিস্ট্রার অফিসের পাশের ভবনের মালিক লুৎফর রহমান  চুক্তিভিত্তিক দুই হাজার টাকায় গাছগুলো কেটে দিয়েছি। গাছ কাটার জন্য যিনি ফোন করেছিলেন তার কল রেকর্ড আছে দাবি করে বলেন, আমি দিনমজুর। টাকার জন্য কাজ করেছি। লুৎফর রহমানকে ফোন করা হলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন গাছ করা কাটছে আমি জনিনা। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘সড়কের গাছ কাটার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট