1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

হলদিয়া নৌকার সমর্থনে ব্যাপক গণসংযোগ আ.লীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যােগে

  • প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র সমর্থনে গণসংযোগ করেছেন হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ১ জানুয়ারী সোমবার সকালে জানিপাথর বাজার থেকে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগ চলে বৃক্ষভানুপুর, বেনারস, পাঁচ পুকুরিয়াসহ বিভিন্ন পাড়া মহল্লায়। পরে জানিপাথর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য ফিরোজ আহম্মদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাবেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শাহাজান, বক্তব্য রাখেন যুবলীগ নেতা ডা. বিজয় দাশ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ এরশাদ, চাষীমং মারমা, মো. মনচুর, মো. জোলমান, আবদুল জলিল, মো. ফারুক, মোবিনুল ইসলাম, আবদুর রশিদ, ছাত্রলীগ নেতা অভিজিৎ দত্ত, মিন্টু দে, মো. সুমন, মো. এরশাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট