1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

হলদিয়া ইউনিয়নে নৌকার পক্ষে ৯০ শতাংশ মানুষ ভোট দিবে:আলহাজ্ব দিদারুল আলম

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাউজানের হলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুর্গ হিসাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছেন সৌদি আরবস্থ জেদ্দা সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ দিদারুল আলম গুনুর। তিনি একান্ত স্বাক্ষাতকালে মঞ্চ প্রতিনিধিকে বলেন, আমার জম্ম ভূমি ১নং হলদিয়া ইউনিয়নে নৌকার পক্ষে ৯০ শতাংশ মানুষ ভোট দিবেন বলে আমি আশাবাদী। হলদিয়া ইউনিয়নে সর্বোচ্চ উন্নয়ন কাজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এক সময়ের অবহেলিত জনপদকে আলোকিত করেছে বাস্তব মূখী ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে। মানুষের ভাগ্য বদলে এলকার মানুষ মনে প্রাণে আস্থা রেখেছেন এই নেতার উপর। তাই সর্বাধিক ভোট পাবে নৌকা প্রতিক। দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হলদিয়া ইউনিয়নে ঐক্যবদ্ধ। বর্তমান সংসদ সদস্যের ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের নেতৃত্বে শক্তিশালী হয়েছে দল। ইউনিয়ন পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুনু ভট্টাচার্য দলের দুঃসময়ের নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করছেন। সাবেক তুখোড় ছাত্রনেতা মাহাবুলুল আলম, আবদুল মোমেন, জালাল আহম্মদ, এসএম বাবর সহ আমরা একসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমারও মাঠ পর্যায়ে আছি। এছাড়াও কৃষক লীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন, যুবলীগের সভাপতি মনচুর আলম ও সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজুর নেতৃত্বে রয়েছে বিশাল কর্মী বাহিনী। তাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত। উল্লেখ যে, গরীেবর বন্ধু খ্যাত আলহাজ্ব দিদারুল আলম গুন্নু রাউজান উপজেলার হলদিয়া উত্তর সর্তা গ্রামে একটিন সম্ভান্ত পরিবারে জম্ম গ্রহণ করেন। ৮০ দশকে ছাত্রলীগের রাজনীতির করতেন তিনি। সৎ জীবন যাপনের অধিকারী গুনু দেশের রাজনীতির ইতিটেনে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গড়ে তুলেন জেদ্দা সিটি আওয়ামী লীগের নেতৃত্ব। তিনি দায়িত্ব নেন সভাপতি মতো দায়িত্বশীল পদে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন একজন সফল ব্যবসায়ী হিসাবে। সেখানেও জড়িয়ে পরেন আওয়ামী লীগের রাজনীতির সাথে । এছাড়া দেশের মায়ায় তিনি রাউজানের গ্রামের বাড়িতে প্রায় সময় ছুটে আসেন। দেশে এসে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করার অনুপ্রেরণা যোগান। আপসহীন এ নেতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা নেতাকর্মীদের প্রাণ বলা যায়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজু জানান, আগামী নির্বাচনের জন্য যুবলীগ ছাত্রলীগ সব ধরণের প্রস্তুতি নিয়েছে। আমাদের নেতা ফজলে করিম চৌধুরীর নিদের্শনায় আমরা মাঠে আছি। নৌকার প্রতিকের পক্ষে গণ জাগরণ সৃষ্টি হবে হলদিয়া ইউনিয়নে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট