1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হলদিয়া ও ডাবুয়ায় তিন হাজার কীটনাশকযুক্ত মশারী দিলেন ফজলে করিম চৌধুরী এমপি

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

রাউজানের হলদিয়া ইউনিয়ন ও ডাবুয়া ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে।৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে হলদিয়া ২ হাজার পিস ও ডাবুয়া ইউনিয়নে ১ হাজার পিস কীটনাশকযুক্ত মশারী সাধারন মানুষের মধ্যে বিতরণ করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। জানা যায়, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ রক্ষা এই কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়। হযরত এয়াসিন শাহ কলেজ মাঠে মশারী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্হা আল হারুণ, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুনু ভট্টচার্য্য, রাউজান উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, আওয়ামী লীগ নেতা মাহবুল আলম, ইউপি মেম্বার সরোয়ার উদ্দিন, তৈয়ব, মোহাম্মদ আলী, সবুজ বড়–য়া, শামশুল আলম, নুরুল আলম নুরু, ফিরোজ আহম্মদ, যুবলীগ নেতা হাসান মুরাদ রাজু,মনসুর আলম প্রমুখ। পরে সাংসদ ডাবুয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন চৌধুরী সাবুর সঞ্চলনায় অপর এক অনুষ্ঠানে মশারী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, মেম্বার জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, আজগর হোসেন টিপু,মিটু শীল, নাজিম উদ্দিন, আসাদ হোসেন, আজাদ সিকদার,ওবাইদুল হক চৌধুরী, যুবলীগ নেতা সাবের উদ্দিন,ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম, সাজ্জাদ মাহমুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট