1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হাজারো নারী-পুরুষ পেল ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র

  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

রাউজানের উত্তর হিংগলায় প্রায় এক হাজার গরিব, অসহায় নারী-পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন। রবিবার (৭ এপ্রিল)  উত্তর হিংগলা এলাকায় ডাবুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর এর ব্যবস্থাপনায় এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহসভাপতি নেজাম উদ্দিন রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাবের হোসেন, ছাত্রনেতা তৌহিদুল আলম, মোহাম্মদ এরশাদ, মাওলানা রুস্তম,  মোহাম্মদ মনু মিয়া, শাহনাজ আক্তার, ব্যবসায়ী ফাহিম, মোহাম্মদ মাহিম প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, গরিব দুস্থ অসহায় মানুষের পাশে থাকা আমার কর্মীদের নৈতিক দায়িত্ব। আমরা ঈদের আনন্দ সকল শ্রেণী পেশার মানুষের সাথে ভাগাভাগি করতে চাই। আমরা চেষ্টা করি প্রকৃত অর্থে যারা গরিব তাদের পাশে দাঁড়াতে। আমরা চাই ঈদে সকল মানূষ নতুন কাপড় পড়ে নামাজ ও আনন্দ করুক। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ বাবর জানান, উত্তর হিংগলা গ্রামে বসবাস করেন বেশিভাগ দরিদ্র পরিবার। তাদের ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর ঈদের উপহার হিসাবে নতুন কাপড় বিতরণ করে থাকি। রাউজানের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরীর নিদের্শনায় ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের সৌজন্যে এলাকার প্রায় এক হাজার মানুষকে ঈদ উপহার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট