1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন রাউজানে সন্ত্রাস ও মাদক নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গিয়াস কাদের চৌধুরীর নির্বাচনের আগে রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ:পরিদর্শনে নাগরিক সমাজ নোয়াজিষপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা রাউজানে ফসলি ক্ষেত নষ্টকে কেন্দ্র করে একপক্ষীয় হামলায় একই পরিবারের আহত তিন কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্প চার বছরেও নলকূপের গর্ত ঢাকেনি কর্তৃপক্ষ,প্রাণ গেল শিশুর রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন সম্পন্ন মাইজভাণ্ডার দরবার শরীফে মোমবাতি প্রতীকের প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ রাউজানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির অফিস উদ্বোধন

হালদা নদীতে অভিযান : ৭ হাজার মিটার ভাসাজাল জব্দ, ৩ জনকে অর্থদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা:
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে সাত হাজার মিটার ঘেরাজাল জব্দ করেছে রাউজান উপজেলা প্রশাসন।২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১.৩০ ঘটিকা হতে ৫ টা পর্যন্ত রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এর নেতৃত্বে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, বোয়ালখালীর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাঈম হোসেন,নৌ পুলিশের এএসআই রমজান আলী সঙ্গীয় ফোর্স ও হালদা পাহারাদারদের সহযোগিতায় পরিচালিত অভিযানে হালদা নদীর ছাত্তারঘাট এলাকা হতে কালুরঘাট ব্রিজ পর্যন্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে ০৩ জন অবৈধ মৎস্য শিকারীসহ প্রায় ৭০০০ মিটার ভাসাজাল জব্দ করা হয় এবং তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পনেরশত টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।অভিযানের বিষয়ে জানতে চাইলে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম জানান, হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট