1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

হালদা নদীতে তিনদিনের ব্যবধানে আবারো ৭ কেজি ওজনের মৃত মা মাছ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৭৩ বার পড়া হয়েছে

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে তিনদিনের ব্যবধানে আরো একটি ৭ কেজি ওজনের মৃত কাতলা মা মাছ উদ্ধার করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। ৩ জুন শুক্রবার সকালে নদীর রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাট এলাকা থেকে এই মা মাছটি উদ্ধার করা হয়। রাউজান উরকিরচর ইউনিয়নের ৪/৫ নম্বর ওয়ার্ডের সদস্য কাউছার আলম ও শেখ নুরুল আজিম জুয়েল বলেন, উরকিরচর সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাট এলাকায় আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় একটি মৃত মা মাছ নদীর পাড়ে ভাসতে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাছটি উদ্ধার করে রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাউজান উপজেলা ও হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পিযুষ প্রভাকর জানান, হালদা নদীতে একটি মৃত মা মাছ ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় মাছটি উদ্বার করা হয়েছে। মাছটির ওজন ৭ কেজি । মা মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কয়েক দিন আগে মাছটি মরে পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। মাছটি শ্বাসরুদ্ব হয়ে মারা যান বলে ধারনা করা হচ্ছে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার বলেন, উদ্ধার হওয়া মৃত কাতলা মা মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাছটি শ্বাসরুদ্ব হয়ে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় মাছটি মাটি চাপা দেয়া হয়। উল্লেখ্য, গত ১ জুন বুধবার সকালে নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা আজিমের ঘাট এলাকা থেকে ১২ কেজি ওজনের কাতলা মা মাছটি উদ্ধার করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট