1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

হালদা নদীতে নিয়মিত অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ের ধ্বংস

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

হালদা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যহত রেখেছে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। সোমবার রাতে বিপুল পরিমান জব্দকৃত জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিমের উপস্থিতিতে রামদাশ মুন্সীর হাট এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গত ২ নভেম্বর রাতে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে নৌপুলিশ ও হালদা নদীর রাতে নদীর রামদাশ হাট হতে নাঙ্গলমোড়া ভাঙ্গা ব্রিজ পর্যন্ত অভিযান পরিচালনা করেন। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় পরিচালিত এই অভিযানে ১৬ টি (প্রায় ১৩০০০ মিটার) চরঘেরাজাল জব্দ করা হয়। হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। উল্লেখ্য, গত ১ নভেম্বর রাত ১১ টা হতে ভোর ৫টা পর্যন্ত অভিযানে ৮০০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। টানা ২ দিনের অভিযানে সর্বমোট ২১০০০ মিটার চরঘেরা জাল উদ্ধার করে মৎস্য কর্মকর্তার অফিস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট