1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

হালদা নদীতে ২৬৬ কেজি পোনামাছ অবমুক্ত 

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা:
হালদা নদীতে নদী সংলগ্ন পশ্চিম গহিরা হ্যাচারিতে উৎপাদিত পোনা মাছ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অবমুক্ত করা হয়েছে।২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে হালদা নদীর পশ্চিম গহিরা হ্যাজারি সংলগ্ন নদীপাড়ে পোনা অবমুক্ত উপলক্ষে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,রাউজান 
মো: আলমগীর হোসেন আজাদীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর চট্রগ্রাম বিভাগ,কুমিল্লার উপপরিচালক আনোয়ার হোসেন।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় রাউজান এর আয়োজনে হালদা নদী সংলগ্ন পশ্চিম গহিরা হ্যাচারিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, মৎস্য অধিদপ্তর হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক মুহাম্মাদ মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমি অং ছিং মারমা, উপজেলা সমাজসেবা অফিসার মো: মুনির হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাটহাজারী মো: আমিনুল ইসলাম।উপস্থিত ছিলেন রামদাস হাটস্থ নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই  রমজান আলী,  সোহেল রানাসহ রাউজান উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ। অবমুক্ত পোনার পরিমাণ ২৬৬ কেজি যা সংখ্যায় প্রায় ১৪৫০ পিস মাছ।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, হালদায় মাছের মজুদ বাড়ানোর জন্য চলমান প্রকল্পের আওতায় এই কার্যকম পরিচালিত হচ্ছে। পোনা অবমুক্ত শেষে বিনাজুরিস্থ আইডিএফ স্টেশনে  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় রাউজানের আয়োজনে  অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট