1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

হালদা নদী রক্ষায় ভুজপুর রাবার ডাম অপসারণ নৌযান বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

হালদা নদী রক্ষায় ভুজপুর রাবার ডাম অপসারণ,মা মাছ অবস্থান কালিন ইঞ্জিন বোট ও বালু বহনকারী নৌযান বন্ধ রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হালদার পোনা আহরণ ও সংরক্ষণ সমন্বয় পরিষদের ব্যানারে। মানববন্ধনে হালদা পাড়ের বসবাসকারী লোকজন অংশ গ্রহণ করে। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে রাউজানের হালদার সত্তার্ঘাট এলাকায় এই মানববন্ধন করা হয়। রাউজান পৌরসভার সাবেক কমিশনার হালদা পাড়ের বাসিন্ধা আশেক রসুল রোকন এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মঞ্জরুল কিবরিয়া। বক্তব্য রাখেন হালদা পোনা আহরণ ও সংরক্ষণ সমন্বয় পরিষদের সমন্বয়ক রাজিব বড়ুয়া, হালদা পাড়ের বাসিন্ধা ডিম সংগ্রহকারী জনি বড়ুয়া, শিমুল বড়ুয়া, যুবনেতা আবদুল মান্নান, মোঃ ওসমান, মোস্তাক আহম্মদ, আলী আজগর, সমর্থ বড়ুয়া, মোহম্মদ নজরুল প্রমুখ।
হালদা গবেষক ড. মঞ্জরুল কিবরিয়া বলেন, হালদা নদী অভিশপ্ত ভুজপুর রাবার ডাম। এ রাবার ডাম হালদার গতি প্রকৃতিকে বাধাগ্রস্ত করছে। জোয়ারের পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ডিম ছাড়ার মৌসুমে মা মাছের প্রবেশ পথ রুদ্ধ হচ্ছে। ভুজপুর রাবার ডাম অপসারণ করা হলে হালদার জীব বৈচিত্র্য ফিরে পাবে। সভাপতির বক্তব্যে আশেক রসুল রোকন বলেন, দক্ষিণ এশিয়ার একমাত্র হালদা নদীকে বাঁচতে হবে। মা মাছের অভয়ারণ্য সৃষ্টি করতে হবে। মা মাছ অবস্থান কালিন ইঞ্জিন বোট, যান্ত্রিক নৌযান বন্ধ করার পাশাপাশি অবৈধ বালু উত্তলন বন্ধ করতে হবে। তাহলেই হালদাকে রক্ষা করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট