1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

১৭ বছর পর ঐতিহ্যবাহী জানালী হাটে বসেছে কোরবানি পশুর হাট

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

একসময় জৌলুস ছিল রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের জানালী হাটের কোরবানী পশুর হাট। বিগত সরকার আমলে বন্ধ হয়ে গিয়েছিল এই পশুর হাট। এ বছর থেকে প্রাণ ফিরেছে ঐতিহ্যবাহী এই কোরবানি পশুর হাট।শনিবার,  ৩১ মে বৃষ্টি উপেক্ষা করে জানালীহাটে বসেছিল কোরবানী পশুর হাট। বাজার পরিদর্শনকালে দেখা গেছে,বিভিন্ন খামারে এবং কৃষক ও গৃহস্থের বাড়িতে লালিত-পালিত গরু,মহিষ,ছাগল বাজারে আসছে। খামারি,ব্যবসায়ী আর ক্রেতাদের ভিড়ে চলছে গরু-ছাগল বেচাকেনা। গত বছরের তুলনায় এ বছর গরু-ছাগলের দাম একটু বেশি চাওয়া হচ্ছে।এরপরও ক্রেতারা দাম শুনে বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন,বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ্য অনুযায়ী গরু-ছাগল কিনতে তারা হিমশিম খাচ্ছেন।হাটে আসা বেশিরভাগ ক্রেতার চাহিদার শীর্ষে রয়েছে মাঝারি আকারের গরু। বড় ও বেশি দামের গরু কেনার মতো ক্রেতার সংখ্যাও রয়েছে বেশ। কিন্তু তার পরেও বড় আকারের গরুর মালিকরা একটু দেখেশুনেই তাদের পশুটি বিক্রি করতে চান।হাট ইজারাদার হাসান বাহাদুর  জানান, জানালী হাট ঐতিহ্যবাহী পশুর হাট। অনেক সুনাম রয়েছে এ হাটের। কালের পরিবর্তনে এই পশুর হাট বিলীন হয়ে গেছে ফ্যাসিবাদ সরকারের দোসরদের কারণে। আমার এই বাজার ইজারা নিয়ে ঐতিহ্য ফিরে আনতে চাই। এই পশুর হাটে গরু, মহিষ ও ছাগল বেচাকেনা করতে আসা ক্রেতা- বিক্রেতাদের নিরাপত্তায় রয়েছে  স্থানীয় প্রশাসন ও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবীরা। আগামী ৩ জুন মঙ্গলবার  ও ৬ জুন শুক্রবার জানালী হাট গরু-ছাগল বসবে। এতে ক্রেতা-বিক্রেতাদের সাধের আমন্ত্রণ জানানো হয়। সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত গরু ছাগল কেনাবেচা চলবে।স্থানীয়রা জানান সংযুক্ত আরব আমিরাতে মোসাফফা যুবদলের সভাপতি ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান বাহাদুর এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জার অক্লান্ত পরিশ্রমে এই বাজার প্রাণ ফিরে পেয়েছে।হাট পরিদর্শনে যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মো. তৌহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, রাউজান পৌরসভা যুবদল নেতা মো: রেওয়াজ, যুবদল নেতা  ফয়েজসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট