1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

চুয়েটে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব-১৪২৮ উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে “বসন্ত উৎসব-১৪২৮ বঙ্গাব্দ” উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে ১৪ই ফেব্রুয়ারি (সোমবার) ২২ খ্রি.বিকাল ৪.ঘটিকায় চুয়েট ক্লাব প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, ক্লাবের সাধারণ সম্পাদক ড. মো. সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. জিলহাজ উদ্দিন, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. ইয়াসির আরাফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব বিপ্লব কান্তি বিশ্বাস এবং নির্বাহী সদস্য অধ্যাপক ড. আয়শা আখতার ও জনাব মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানমালার মধ্যে ছিল- সাংস্কৃতিক সন্ধ্যা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৈশভোজ প্রভৃতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট