1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম কাপ্তাই সড়ক দূর্ঘটনা নিহত এক,আহত ৫

  • প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রাউজান নোয়াপাড়া সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাপন বড়ুয়া প্রকাশ শাকিল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন,আহত হয়েছেন ৫ জন।

১৬ ফেব্রুয়ারি বুধবার সোয়া ১১ টায় রাউজান উপজেলার নেয়াপাড়া ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে,আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান,সকাল সোয়া ১১টা দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান পাপন বড়ুয়া শাকিল। পাপন বড়ুয়া শাকিল পিইচ এফপি গ্রুপে চাকুরী করতেন।

পাপন বড়ুয়া শাকিল রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সংঘ বড়ুয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার উপ পরিদর্শক এস আই ইসমাইল বলেন, নিহতের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করার প্রক্রিয়া চলছে। সিএনজি অটো রিক্সা ও লেগুনা দুটি আটক করে রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে আনা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট