1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

গহিরা কোতোয়ালীঘোনায় প্রাথমিক বিদ্যালয় সড়ক জোয়ারের পানিতে ধসে যাওয়া বাঁশের সাঁকো

  • প্রকাশিত: শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩৮৬ বার পড়া হয়েছে

রাউজান গহিরা ইউনিয়নের দক্ষিণ-পূর্ব কোতোয়ালীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি জোয়ারের পানিতে দুটি স্থানে ধসে গেছে। বর্তমানে ধসে পড়া একটি জায়গায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেও ওই সাঁকো পাড় হয়ে বিদ্যালয়ের যাওয়া আসায় নারী শিক্ষক ও শিশুরা ভয় পাচ্ছে বলে এলাকার লোকজন জানিয়েছে।
খবর নিয়ে জানা যায় কোতোয়ালীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হালদার নদীর ভাঙ্গনে পড়ে ধসে গেলে, এটি স্থানান্তর করে পূনর্মিাণের উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সংসদ সদস্যের আহ্বানের সাড়া দিয়ে স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব খোরশেদ আলম বিদ্যালয়টি পুণঃপ্রতিষ্ঠায় নিজের জমি দান করেন। গত ২০১৬ সালে পুনঃনির্মিত দ্বিতল বিদ্যালয়টিতে বর্তমানে আড়াই’শ শিক্ষার্থী রয়েছে। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, গ্রাম থেকে প্রায় তিন’শ মিটার লম্বা বিদ্যালয় সংযোগ রাস্তাটি দিয়ে জোয়ারের পানি গড়িয়ে পড়ছে। এমন অবস্থার মধ্যে দুটিস্থানে প্রায় দশফুট করে রাস্তা ধসে গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন ধসে পড়া রাস্তার একটি স্থানে খোরশেদ আলম একটি বাঁশের সাকোঁ করে দিয়েছে। এই সাঁেকা পাড়াপাড় করে বিদ্যালয়ের নারী শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা ভয় পাচ্ছে। এলাকার জনসাধারণ এই রাস্তাটির ধসে পড়া স্থানে দ্রুত কালবার্ট নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট