1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৭) নামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে । গত বুধবার (৫ অক্টোবর) রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উরকিরচর গ্রামের সুজার বাড়ির আবদুস ছবুরের পুত্র ও উরকিরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয়রা বলেছেন, বিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক সংগঠন সমূহের আয়োজনে উরকিরচর জনতা সংঘের ব্যানারে তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের বৈদ্যুতিক লাইটের সাজসজ্জার কাজ চলছিল। রাত আটটার দিকে রামিম ওই কাজে সহায়তা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গতকাল বৃহস্পতিবার সকলে নিহতের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন ওই ঘটনাটি সম্পর্কে থানা পুলিশকে কেউ অবহিত করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট