1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানের সাংসদের দুইপুত্র অসুস্থ:পৌরসভায় দোয়া মাহফিল ও এতিমদের খাবার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান নির্বাচনী আসনের আওয়ামীলীগের চার বারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরী অসুস্থ। তাদের সুস্থতায় রাউজান পৌরসভাসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার ১০ অক্টোবর সকালে পৌরসভার সম্মেলন কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, সাবের হোসেন, দীপলু দে দিপু, সবুজ দে ভানু, সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, আরফানুল ইসলাম আবির। এরপর এতিমখানার ছাত্রদের দেয়া হয় খাবার। দোয়া মাহফিলে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, সংসদপুত্র ফারাজ করিম ও ফারহান করিম আগামী রাউজানের আলোর দিশারী। ইতিমধ্যে দুই তরুণ সারাদেশে রাউজানকে আলোকিত করেছেন। যারা দেশ ও মানবিক কল্যাণে জন্য কাজ করে তাদের মধ্যে ফারাজ করিম ও ফারহান করিম অন্যতম। তিনি দুই কৃর্তিমান তরুণ রাজনৈতিকের সুস্থতা কামনা করেন দোয়া মাহফিলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট