1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

রাউজান প্রেসক্লাব নির্বাচনে সি.সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীর নেওয়াজ

  • প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে। গত ৪ ডিসেম্বর রবিবার দুপুর পর্যন্ত ১৪ প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে মনোনয়নপত্র জমা করেছেন। রাউজান প্রেসক্লাব নির্বাচন কালীন আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীল এ সদস্য সচিব কামরুল ইসলামের নিকট এ মনোনয়ন পত্র জমা করেন তারা। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নেওয়াজ।তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে সকল ভোটারদের কাছে ভোট দেওয়ার আহবান জানান। নির্বাচনকালীন আহবায়ক কমিটি সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে ২ ঘটিকা পযর্ন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন সমন্বয়ক নির্বাচন কালীন আহবায়ক প্রদীপ শীল জানান, আগামী ১ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত এ ফরম বিতরণের সময় সীমা ধার্য করা হয়েছিল। আগামী ৫ ও ৬  ডিসেম্বর দুপুর ২ টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়। আগামী ৭ ডিসেম্বর ফরম যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। একই দিন মনোনীতদের নাম ঘোষণা করা হবে। আগামী ৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুল ইসলাম বাবু জানান, গনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কালীন আহবায়ক কমিটি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট