1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

রাউজানে শায়ের মুহাম্মদ আলী ও মো. হারুনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডের চারা বটতল বাজারস্থ চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এসময় বক্তারা বলেন, গরু চোর ও ডাকাত হিসেবে পরিচিত মো. বাদশা প্রকাশ খুর বাদশা ও তার ভাই এয়ার খান রাউজানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। মানুষের বাড়িতে লুটপাট, চুরি, ডাকাতি জমিদখল করে যাচ্ছে। গত শনিবার রাউজানের সুপরিচিত শায়ের (নাত খা) মুহাম্মদ আলী ও তার বড় ভাই মো. হারুনকে এলোপাথাড়ি কুপিয়েছে। তাদের হত্যার চেষ্টা করেছে এ সন্ত্রাসীরা। আমরা এই ঘটনার বিচার চাই। প্রশাসন তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইউসুফ মাহমুদ কোম্পানি, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মো. ইব্রাহিম কোম্পানি, উপজেলা যুবদল নেতা রাসেল মিয়া রকি, মাওলানা মো. করিম, জেসমিন আক্তার,
ভুক্তভোগী মো. হারুন, আতিক হোসাইন, মো. ইব্রাহিম প্রমূখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারা বটতল বাজারে এসে শেষ করে। জানা যায়, গতকাল (১৮ এপ্রিল) বিকেলে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলিখীল দাওয়াতখোলা এলাকায় জায়গাজমি বিরোধের জেরে স্থানীয় মুহাম্মদ আলী ও মো. হারুনকে কুপিয়ে ছিল। রক্তাক্ত অবস্থায় তাদের প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুহাম্মদ আলীকে চমেকে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাউজান থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত মামলার চিহৃত আসামী এয়ার খানকে আটক করেছে। রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো এ আসামীকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট