1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

রাউজানের কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধীরেন্দ্র লাল ভট্টাচার্য্যের বাড়ির একটি দুর্গা মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। ১৯ এপ্রিল রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে।চোরের দল মন্দির চুরির আগে আশেপাশে থাকা চারটি সিসিটিভি ক্যামেরা ভাংচুর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে মন্দিরের প্রধান দরজা ভেঙে প্রবেশ করে পূজার কাজে ব্যবহৃত পিতলের কলসি ও অন্যান্য আসবাবপত্র লুট করে। পরে মন্দিরের পাশে থাকা পংকজ ভট্টাচার্য্যের বসত ঘরের তালা ভেঙে চোরের দল দামি জিনিসপত্র লুটপাট করে। ঘরটিতে কোন লোকজন ছিল না বলে জানা গেছে।একই রাতে মন্দিরে পিছনে থাকা একটি পুকুরে জাল দিয়ে মাছ নিয়ে যায় বলে জানান স্থানীয় লোকজন।চুরির প্রসঙ্গে পংকজ ভট্টাচার্য্য বলেন, গত এক বছরে তিন বার আমার ঘরে ও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চাকরির কর্মস্থল চট্টগ্রাম শহরে হওয়ায় পরিবার নিয়ে সেখানে থাকি।সেই সুযোগে মন্দিরে ও আমার ঘরে চুরির ঘটনা বারবার ঘটেছে। তিনি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।পংকজ ভট্টাচার্যের ছোট ভাইয়ের স্ত্রী ঝর্ণা ভট্টাচার্য্য বলেন,চোরের দল একই রাতে মন্দির,পুকুরের মাছ ও আমার ভাসুরের ঘরে চুরি করে। মন্দির ও ঘরে বারবার চুরির ঘটনায় আমরা উদ্বেগে আছি। মন্দিরের নিরাপত্তা ও আমাদের নিরাপত্তা দরকার।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, আমি ছুটিতে বাড়ি যাচ্ছি। চুরি কোন ঘটনা আমার জানা নেই। জেনে বলতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট