1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ।

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

রাউজানে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান,১টি তেলের গোডাউন ও একটি বেকারিকে ১ লাখ ৮ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১২ এপ্রিল রবিবার রাউজান পৌরসভার ফকির হাট,জলিল নগর থানা রোড, মুন্সিরঘাটা ও গহিরা চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়,রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব-৭,রাউজান থানা পুলিশ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা বিশেষ এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে ফকিরহাট বাজারে পাঁচটি মুদির দোকানে মূল্যে তালিকা না টাঙানো ও মেয়াদ উর্ত্তীণ মালামাল রাখার অপরাধে ১৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়। মুন্সিরঘাটাস্থ দারুল ইসলাম মাদ্রাসার সামনে একটি ভৈজ্য তেলের গোডাউনে তেল মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জলিল নগর থানা সড়কের আলম ষ্টোর নামে একটি দোকানে সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে গহিরা চৌমুহনী এলাকায় মিষ্টি ও বিস্কুট তৈরির বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই এলাকায় মহা সড়ক দখল করে দোকান বসায় ১৪ হাজার টাকা জরিমানা ও ফুটপাত দখল করায় অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, যেসব দোকানে অসংগতি পেয়েছি তাদেরকে জরিমানার আওতায় এনেছি। একটি তেলের ডিলারের গোডাউনে ভৈজ্যতেল ক্রয় বিক্রয়ের কোন রশিদ দেখাতে না পারায় জরিমানা আদায় করেছি। গহিরায় মিষ্টি ও বেকারিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা ও নোংরা পরিবেশে খারাপ তৈরির অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে। তিনি জানান, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও ভৈজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট