1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি হলেন ফজলে করিম চৌধুরী এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী। বাংলাদেশ জাতীয় সংসদ ও মরক্কো জাতীয় সংসদের মাননীয় সদস্যগণের মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি, ভাবের আদান প্রদান, রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দুই দেশের  মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক সুদৃঢ়করণের ক্ষেত্রে এই গ্রুফ কাজ করবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকারকে পৃষ্ঠপোষক করে ১০ সদস্য বিশিষ্ট উক্ত গ্রুপ গঠিত হয়। কমিটির অনান্য সদস্যরা হলেন, আনোয়ারুল আজিম এমপি, মেরিনা জাহান এমপি, মাহমুদুল হাসান রিপন এমপি, হাবিবুর রহমান এমপি, নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, অসিম কুমার উকিল এমপি, মোঃ শাহ আলম এমপি, হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি, বেগম শিরিন আহম্মেদ এমপি। গতকাল বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ইন্টার পার্লামেন্টারি অ্যান্ড সিকিউরিটি অনুবিভাগ আইপিআর-১ শাখার পরিচালক সামিয়া রুবাইয়াত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মনোনীত হওয়ায় রাজনৈতিক, বিভিন্ন সামাজিক সংগঠন অভিনন্দন জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট