1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে একজন সফল কৃষক মনচুর ১ একর ২০ শতক জমিতে বাঙ্গী’র বাম্পার ফলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

নানা মূখী চাষাবাদে জীবণ জীবিকায় একজন সফল কৃষক রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া এলাকার মোহাম্মদ মনচুর। ধান ক্ষেত, সব্জি ক্ষেত করে জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘ দেড়যুগ ধরে। কৃষক মোহাম্মদ মনচুর এবার শুস্ক মৌসুমে নতুন করে ১ একর ২০ শতক জমিতে বাঙ্গী ক্ষেতের চাষাবাদ করেছেন। কৃষক মনচুর জানান, ১ একর ২০ শতক জমিতে বাঙ্গী ক্ষেতের চাষাবাদ করতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বাঙ্গী ক্ষেতের ফলন আসার পর থেকে এ পর্যন্ত ৫০ হাজার টাকার বাঙ্গী বিক্রয় করেছেন। আরো ১ লাখ টাকার বাঙ্গী বিক্রয় করার আশা করছেন এ কৃষক। কৃষক মনসুর বাঙ্গী ক্ষেত ছাড়াও বোরো ধানের চাষাবাদ করেছেন প্রায় তিন একর। বর্গা জমি নিয়ে এসব চাষাবাদ করে তার পরিবার পরিজন নিয়ে সুখে জীবন যাপন করছেন বলে জানান তিনি। জানা যায়, রাউজানের পশ্চিম সুলতানপুর, কাজী পাড়া, হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, গর্জনিয়া, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, কেউটিয়া, খলিলাবাদ, কদলপুর ইউনিয়নের কালকাতরপাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া এলাকায় শুস্ক মৌসুমে কৃষকরা বাঙ্গী ক্ষেতের চাষাবাদ করেছেন। রাউজান উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি না হলে বাঙ্গী ক্ষেতের ক্ষতি হবে না । তবে বজ্রসহ বৃষ্টি হলে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট