1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

রাউজান প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করছেন চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

রাউজানে দুই কিলোমিটার লম্বা একটি সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে রাউজান প্রেসক্লাব। ১৮ জুলাই মঙ্গলবার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সরকারপাড়া কালীবাড়ি সড়কে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। এ সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন দে, শিক্ষক সত্যরঞ্জন দাশ, নেপাল কর, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কামরুল ইসলাম বাবু, সাংবাদিক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, সদস্য রতন বড়ুয়া, রায়হান ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে এই উপজেলার ৫ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হচ্ছে। সংসদ সদস্য থেকে প্রাপ্ত প্রায় এক হাজার চারা গাছ রোপন করেন রাউজান প্রেসক্লাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট