1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক লোকমান হাকিম।

  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লা ও রাউজানে ২য় দফা জানাজার নামাজ শেষে তার গ্রামের বাড়ী হাজী পাড়ার পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধে সংগঠক রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কলামিষ্ট অধ্যাপক লোকমান হাকিম । গত ১০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৭টার কুমিল্লার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। ঐদিন সন্ধ্যায় কুমিল্লায় প্রথম জানাজার নামাজ শেষে রাতে তার মরদেহ রাউজানের সুলতানপুর হাজী পাড়ায় নিয়ে আসা হয়। ১১ আগস্ট শুক্রবার সকাল থেকে সারাদিন রাউজানের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসে মরহুম অধ্যাপক লোকমান হাকিমের লাশ দেখতে ভিড় করেন। পরবর্তী ২য় দফা হাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক দলে নেতা কর্মীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য,
অধ্যাপক লোকমান হাকিম চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ সমর্থিত যাত্রিক-এর সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লা হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে তিনি ১৯৭৩-৭৮ সন পর্যন্ত রাউজান থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পষর্ন্ত পেইজ ডেভেলপমেন্ট সেন্টার নামে এনজিও সংস্থায় সংশ্লিষ্ট থেকে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির মান উন্নয়ন কাজে নিয়োজিত রাখেন নিজেকে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট