1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানের ইসলামপুরে মিলাদ মাহফিল ও হিফজ সম্পন্ন ছাত্রদের দস্তাবন্দী অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামপুরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল নুর তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদরাসা ও ইসলামপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে
পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার রাতে মাগরিব সুবহানাল্লাহ্ জামে মসজিদে মিলাদ মাহফিলে আল নূর তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে ও ব্যাংকার সেলিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আল আমিন বারিয়া কামিল মডেল মাদরাসার মুহাদ্দিস, খলিফায়ে দরবারে আলা হযরত, হযরতুলহাজ্ব আল্লামা কাজী সাদেকুর রহমান হাশেমী (মাঃজিঃআঃ)। বিশেষ বক্তা ছিলেন সুবহানাল্লাহ্ জামে মসজিদের খতিবহযরতুল আল্লামা বদিউল আলম আহমদী সাহেব (মাঃজিঃআঃ), আওলাদে দরবারে ছৈয়দীয়া হযরত মাওলানা আবূ যারা মুহাম্মদ মোজাম্মেল হক, সুবহানাল্লাহ্ জামে মসজিদের সাবেক খতিব
মাওলানা জাহেদুল আলম আল কাদেরী।সালামী পেশ করেন সুবহানাল্লাহ্ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইদ্রিস।আল নুর তাফিজুল কোরআন সুন্নিয়া মাদরাসা ও ইসলামপুর এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেনআলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জয়নাল আবেদীন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি নেজাম উদ্দিন রানা, সমাজ সেবক মোঃ হারুন,। উপস্থিত ছিলেন আব্দুল হক শিকদার, মোহাম্মদ হারুন, আলম শিকদার, সংগঠক ও সংবাদকর্মী নুরুল আলম খোকন। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ, মোঃ ওমর, মোঃ সাব্বির, মোঃ তফাজ্জল, মোঃ নেজাম উদ্দীন, মোঃ জিহাদ, মোঃ বাদশা,মোঃ নেজাম , মোঃ শুভ মোঃ সিহাব, মোঃ তৈয়ব মোঃ ফারুক, মোহাস্মদ মিনহাজ। মাহফিলে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।মাহফিলে হিফজ সম্পন্ন ছাত্রদের দস্তাবন্দী করা হয়। আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়। মিলাদুন্নবী উপলক্ষে এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট