1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

৫৮ পূজা মন্ডপে আর্থিক অনুদান ও রাতে পূজা মন্ডপ পাহাড়ার ঘোষনা করলেন মেয়র জমির উদ্দিন পারভেজ

  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রামের রাউজান পৌরসভায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার দুপুর ১২ ঘটিকায় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ। টেলিকনফারেন্সে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। মতবিনিময় সভায় রাউজান পৌরসভার আওতাধীন ৫৮টি পূজা উদযাপন কমিটির সভাপতি -সাধারণ সম্পাদক  অংশ নেন। পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, সাংবাদিক প্রদীপ শীল, অশোক পালিত, তপন দে, পৌর পূজা উদযাপন পরিষদেও সভাপতি সাজু পালিত সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, পূজা পরিষদ নেতা জিকু দত্ত, ধীলন মুহুরী, উজ্জল দে, অনিক দাশ গুপ্ত প্রমুখ। সভায় পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো অশুভ শক্তি মাথাচাড়া দিতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি পৌর এলাকার ৫৮টি পূজা মন্ডপে পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান ও মন্ডপ প্রাঙ্গনে রাতে নিরাপত্তার দায়িত্বে নৈশ প্রহরী নিয়োগ প্রদানের ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট