1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে ১০৫ বছর বয়সী রাণী প্রভা দিলেন ভোট

  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

দুপুর ১২টা ২৭ মিনিট, লাঠির উপর ভর করে ভোটকেন্দ্র থেকে বের হচ্ছিলেন বয়সের ভারে নুয়ে পড়া ১০৫ বছর বয়সী রাণী প্রভা তালুকদার। বের হয়ে তিনি বলছিলেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাবুয়া ইউনিয়নের তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এমন মন্তব্য করেন এই প্রবীণ ভোটার। অন্যদিকে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা কলেজ কেন্দ্রে ও পৌর ৭নং ওয়ার্ডে বেশ কয়েকজন প্রবণী ব্যক্তি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া বিভিন্নকেন্দ্রে শারীরিক প্রতিবন্ধীরা ভোট প্রয়োগ করতে কেন্দ্রে ছুটে যান। পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে আনন্দে উদ্বেলিত হন তারা। ১০৫ বছর বয়সী রাণী প্রভা তালুকদার বলেন, শেষ বয়সে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুব ভালো লাগছে। একজন নাগরিক হিসেবে দেশ পরিচালনায় অংশগ্রহণকারীদের ভোট দেওয়ার আনন্দই আলাদা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট