1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত মো. ইমন।

  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান কাপ্তাই সড়কে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো: ইমন (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। (২-জুন) রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের ধরেরটেক গঙ্গা মন্দিরের সামনে। এ ঘটনায় আহত হয়েছে মোঃ সামির (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী। নিহত মো: ইমন উপজেলা পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মনসুর আলীর বাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে। আহত সামির ঐ এলাকার মোঃ মুসার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়া পথে যাত্রীবাহী বাস হানিফ পরিববন (ঢাকা-মেট্রো-ব ১৪-১৪১২) নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে দুইজনকে উদ্ধার করে নোয়াপাড়াস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই আরিফ বলেন, হানিফ পরিববনের সাথে মোটরসাইক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করেছি। বাসের চালক পালাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট