1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজান সরকারি কলেজের নবীণ বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলাহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন,আমরা দীর্ঘ ১৫-১৭ বছর রাজপথে ছিলাম, এই সমাজের পরিবর্তন আনতে চেয়েছিলাম.বলব না ব্যর্থ হয়েছি। স্বৈরাশাসনের কারণে এগুতে পারিনাই। গুম-খুনের কারণে এগুনো সম্ভব হয়নি। কিন্তু যখন ছাত্রজনতা আন্দোলন শুরু হলো,মা-বোনেরা তাদের সন্তানদের কোলে নিয়ে রাস্তায় নেমে গেল,রাজপথে নেমে গেল এবং বলল আমরা মুক্তিচাই,পরিবর্তন চাই। স্বৈরশাসনের অবসান চাই সেটা ঘটে গেল।আগাস্ট বিপ্লবের জন্য আমরা মুক্ত বাতাস পেয়েছি,মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি।স্বাধীনভাবে ভাবার সুযোগ পেয়েছি ছাত্র জনতার কল্যাণে।বিশ্বের ইতিহাসে এমন বিপ্লব আর হয়েছে কিনা জানা নেই।বাংলাদেশে ইতিহাস রচনা করেছে ছাত্রসমাজ।হাজারের বেশি গুলিবিদ্ধ, তিন হাজারের বেশি আহত। কেউ অঙ্গ হরিয়েছে। কেউ চোখ হারিয়েছে। গতকাল বুধবার দুপুরে রাউজান সরকারি কলেজ মিলনায়তনে রাউজান কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন । অর্পণা চৌধুরী ও এস এম হাবীব উল্লাহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের যুগ্ন সম্পাদক জহুরুল আলম জীবন। বক্তব্য রাখেন রাউজান কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক শওকত উদ্দিন ইবনে হোসেন।, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. তসলিম উদ্দিন, মো. নুরুল আব্বাছ, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের আতিক উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মো. আবু জাফর চৌধুরী, মো. নুরুল হুদা, মো. ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, সৈয়দ ওবায়দুল আকবর রোমান, সৈয়দ মন্জুরুল হক। রাউজান সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী ও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট