1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান পৌর ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনের রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তারখানা এলাকায় নির্বাচনী কার্যালয়টির উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পুত্র সাকের কাদের চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনী কেন্দ্রের সমন্বয়ক সেলিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার রেজাউল রহিম আজম, যুবদল নেতা তৈয়ব সুলতান,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান,মুক্তিযোদ্ধা সাধন পালিত, কনকন চৌধুরী,মিটু চৌধুরী,নজরুল ইসলাম,মোহাম্মদ রিপন,জামাল,সালাউদ্দিন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জুয়েল, এমরান, ইসমাইল, মোহাম্মদ কাসেম, আজাদ, টিটু ও শাহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভা শেষে সাকের কাদের চৌধুরীর নেতৃত্বে ৮ নম্বর ওয়ার্ডের ফতেহ আলী চৌধুরী বাড়ি, মিয়ার বাড়ি, চৌধুরী বাড়ি, চাঁন তালুকদার বাড়ি, ঢেউয়াপাড়া, দলিলা বাদ, সাপলাঙ্গা ও জলিল নগর বাসস্টেশন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট