1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ ১৯ মাসে ২৩ খুনের ঘটনা রাউজানে,একদিনের ব্যবধানে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা। ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩১১ বার পড়া হয়েছে

রাউজানে কর্মরত মূলধারার সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ২০২৬ সালের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরের জলিলনগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা।সংগঠনের সাধারণ সম্পাদক এম.নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এস.এম শহিদুল্লাহ রনি, বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি মো.শিবলী আল সাদিক,প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম,এম.বেলাল উদ্দিন,রাউজান থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন। প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম. রমজান আলী, এসএম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, শাহেদুর রহমান মোরশেদ, এম.কামাল উদ্দিন, হাবিবুর রহমান, যীশু সেন, আরফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, আমির হামজা, আনিসুর রহমান, আবিদ মাহমুদ, রয়েল দত্ত প্রমুখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী সভাপতি এম.বেলাল উদ্দিনের সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশের অন্যান্য উপজেলার তুলনায় রাউজানের সাংবাদিকরা অনেক এগিয়ে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে নতুন কমিটি দেশের কল্যাণে কলম চালাবে।’ ২০২৬ সালের বর্ষপঞ্জিকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ডিম সংগ্রহের উৎসব তুলে ধরায় ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট