1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

নোয়াজিষপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় উত্তর ফতেনগর এলাকাবাসীর ব্যানারে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শাহাবু উদ্দিন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন।উপজেলা যুবদলের সহ-সভাপতি সিরাজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা দিদারুল আলম, বিএনপি নেতা দিদারুল ওয়াহেদী, আবু তৈয়ব, আবু জাফর, শাহজাহান, আবুল কাশেম, মোহাম্মদ আলী, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ শাহাবু উদ্দিন, মোহাম্মদ রাশেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন, ফারুক, রহিম উদ্দিন, নুর মিয়া, ফোরকান, সেকান্দর, সুমন রায়, আনন্দ রায়, তানভীর, মহিবুল্লাহ, হাসান, তারেক ও শহিদুল।এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট