1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের,যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। ১৬ ডিসেম্বর সকাল ৭টায় রাউজা উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলা প্রশাসন,থানা,ফায়ার সার্ভিস,রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,রাজনৈতিক দল,রাউজান প্রেস ক্লাব,  সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ। এরপর উপজেলা পরিষদের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে বিজয় মেলা উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি এ কে এম শফিউল আলম চৌধুরী, প্রকৌশলী আবুল কালাম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস, কৃষি অফিসার মাসুম কবির, ডাক্তার জয়িতা বসু। অপরদিকে রাত ১২টা ১মিনিটে রাউজান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট