1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চিহৃিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে পশ্চিম গুজরা বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

খুনি সন্ত্রাসীরা হাটে বাজারে পাড়ায় মহল্লায় প্রকাশ্যে ঘুরাফেরা করলেও গ্রেফতারের করছে না পুলিশ। রাউজান উপজেলার পশ্চিম গুজরায় চিহৃিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন হারুন উর রশিদ, প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম মাহমুদ, প্রবিন বিএনপি নেতা মোহাম্মদ হারুন উর রশিদ সিকদার, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির আলী। যুবদল নেতা নেছারুল হায়াত খান এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব নুরুল হক সওদাগর, মোহাম্মদ সলিমুল্লাহ খান, আবদুর রশিদ ঘড়ি, মোহাম্মদ নুরুল আমিন ফারুকী, মোহাম্মদ আতিকুল্লাহ, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ লোকমান হোসেন মেম্বার, মোহাম্মদ এসকান্দ হোসেন, মোহাম্মদ মাহববুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ সেলিম সওদাগর, মোহাম্মদ নুরুন নবী, হামিদ উল্লাহ, মোহাম্মদ হোসেন সওদাগর, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এয়ার মোহাম্মদ খান, বিএনপি নেতা হাশেম আলী, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের, মোহাম্মদ কায়ছার হামিদ দিদার, মোবারক আলী, মোহম্মদ ইউনুছ, মোহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, যুবদল নেতা মোহাম্মদ শহিদুল্লাহ, নাজিম উদ্দীন, ওসমান চৌধুরী, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ সোহেল, আবু তাহের, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, মোহাম্মদ মিয়া, আহমদ হোসেন, জালাল আহমদ, জরিফ আলী, আহমেদ হোসেন, রাজা মিয়া, বিল্পব বিশ্বাস, নাজিম উদ্দীন, নেজাম উদ্দিন, নাছির উদ্দীন, প্রফল্লু দাশ, মোহাম্মদ জামাল উদ্দিন, আবদুল কাদের, জাগির হোসেন, রাখাল দাশ, রুবেল, জীবন জলদাশ প্রমুখ।বক্তারা বলেন, পশ্চিম গুজরায় চিহৃিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় অবস্থান নিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে পড়েছে। শহীদ আবু তাহের চেয়ারম্যানের হত্যাকারীরা এলাকায় এসে নানাভাবে হত্যাকান্ডের পায়ঁতারা করছেন বলে অভিযোগ করেন বক্তারা। শান্তির জনপদ পশ্চিম গুজরা কে অশান্ত করতে সন্ত্রাসীদের আনাগুনায় জনসাধারণ মানুষ আতঙ্কিত।সমাবেশে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানান বক্তারা। একই সাথে রাউজান থানা প্রশাসন যদি সন্ত্রাসীদের গ্রেফতার না করে এলাকার সাধারণ জনতাকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট