1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে ছাগলের বাজার,৪ঘন্টা বন্ধ ছিল যান চলাচল।

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উপর মনসাপূজার পাঠার হাট বসানোর কারণে দীর্ঘ প্রায় চার ঘন্টা বন্ধ ছিল যানবাহন চালাচল। গতকাল বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত যানবাহন চালচাল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ০৬টার দিকে রাউজান থানা পুলিশ ও রাউজান হাইওয়ে থানা পুলিশ সেখানে গিয়ে বাজার সরিয়ে দেওয়া চেষ্টা করেন।একদিকে সরানো হলে অন্যদিকে ছাগল নিয়ে হাজির হন ক্রেতা-বিক্রেতারা। এক পর্যায়ে পুলিশ লাটি নিয়ে সড়কে নামলে বাজার কর্তৃপক্ষসহ মিলে সড়ক থেকে ছাগলের হাট সরিয়ে দেয়। সন্ধ্যা ৭টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারে মহাসড়কের উপর বসানো হয় পাঠা ছাগলের বাজার। এতে ক্রেতা-বিক্রেতার সমাগমে সড়কটি অবরুদ্ধ হয়ে যানবাহন চালচাল বন্ধ হয়ে যায়। উল্টোপথে যানবাহন চলতে গিয়ে শুরু হয় দীর্ঘ জযানজট। পরে খবর পেয়ে রাউজান থানা ও রাউজান হাইওয়ে থানার পুলিশ সদস্যরা যৌথভাবে কাজ করে সড়কের উপর থেকে হাট সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। রাউজান পৌরসভা ৯নং ওয়ার্ডে চারাবটতল গফুর আলী গোস্তামীর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সৈয়দ মিয়া,বলেন ‘বাজারে ক্রেতা-বিক্রেতার সমাগম বেশি হওয়ায় বাজারের নির্দিষ্ট স্থান ছেড়ে সড়কের উপর উঠেছিল। পুলিশ ও আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সড়ক থেকে ক্রেতা-বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘প্রশাসনকে অবহিত না করে বাজার কমিটি সড়কের উপর অবৈধভাবে ছাগলের হাট বসিয়েছে। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় আমরা বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়ে ছাগলসহ ক্রেতা-বিক্রেতাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। রাউজান পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা বলেন, সড়কের উপর হাট বসানোর অনুমতি দেওয়া দেওয়া হয়নি। জনদুর্ভোগের বিষয়টি আমি একটু আগে শুনলাম, ব্যবস্থা নেওয়ার জন্য আমি থানার ওসিকে জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট