1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

মিথ্যা মামলার প্রতিবাদে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজমের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯৪৬ বার পড়া হয়েছে

বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারী নাসিম উদ্দিন কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য রেজাউর রহিম আজম।১৪ই আগস্ট বিকালে জলিলনগর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাবেক এই কাউন্সিলর।তিনি বলেন,গত২৯ জুলাই বিকেল ৪টায় পৌরসভার ১নং ওয়ার্ডের গহিরা সত্তারঘাট এলাকায় বিএনপি নেতা গোলাম আকবর  খোন্দকারের অনুসারী এবং বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে,সেই দিন আমি ঢাকাতে ছিলাম।এই সংঘর্ষের ঘটনার সাথে আমি কোনভাবেই সম্পৃক্ত ছিলাম না।তথাকথিত বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের দালাল নাসিম উদ্দিন বাদী হয়ে থানায় আমার নামে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছেন।অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবিও জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা দিদারুল আলম তালুকদার,মোহাম্মদ মঞ্জু,মোহাম্মদ আলী মুন্না,নিজাম উদ্দিন সুজন,সাবেক ছাত্র নেতা রাসেল খাঁন,দিদারুল আলম,সেলিম কোম্পানি,মোহাম্মদ শফি,কাজল কান্তি দে,সালামত উল্লাহ্ লেদু,তাজল ইসলাম পলাশ’সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট