1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানের পশ্চিম গুজরায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) : মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.)যে যুগের ভ য়া ব হ তা যত বেশি সে যুগে তত বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন হাদী বা পথ প্রদর্শক মহান আল্লাহপাক অনুগ্রহ করে প্রেরণ করেন। আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার যুগে প্রিয় রাসূল (দ.) এর আগমনে সমস্ত পৃথিবী আলোকিত হয়। নবীজিকে অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে যে সকল মহামনীষীগণ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়েছেন তাদের মধ্যে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) অপরিসীম মর্যাদায় সমাসীন। যিনি নব্য জাহেলিয়ত যুগে এসে মানুষকে এমনভাবে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এনেছেন যা স্মরণকালের মধ্যে অনবদ্য ও অনন্য। আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে যুব সম্প্রদায় যখন চ র ম অ ব ক্ষ য়ে র অ ন্ধ কা রে তলিয়ে যাচ্ছিলো ঠিক তখনই হযরত গাউছুল আজম (রা.) গাউছিয়তের কণ্ঠে ঘোষণা দিলেন- “হে যুবক! নামাজ পড়, রোজা রাখ, নবী করিম (দ.) এর উপর দরূদ পড়, মাতৃভূমি শান্ত কর”। এ আহবানে সাড়া দিয়ে যুবকেরা আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এমনভাবে অগ্রসর হয়েছে যা জ্ঞানীদের জন্য ভাববার বিষয়, চিন্তাশীলদের জন্য সুচিন্তার বিষয়। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায়, মোরাকাবা, জিকিরে জলি, দৈনিক এগারোশত এগারোবার দরূদ শরীফ আদায়সহ ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের অনুশীলনে জীবন গঠিত হচ্ছে নিখুঁত নবীপ্রেম ও গভীর তাকওয়ায়।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান মগদাই বাজারস্থ ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৪ নং মগদাই ও রূপচাঁন্দ নগর শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রান মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গুজরা ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ নুরুল হক ও গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আলাউদ্দীন। বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ সায়েম।মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট