1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হলদিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা 

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে করতে হলদিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা করেছেন হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার বিকেলে আমির হাটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোছলেহ উদ্দিন।বিশেষ অথিতি ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম, হারুন অর রশিদ বাবুল মুন্সি, উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এম খোরশেদুল আলম জিকু। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র নেতা ফোরকান বিন সোলায়মান। ছাত্র নেতা হুমায়ুন জহির শুভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হলদিয়া পূজা কমিটির সভাপতি শম্ভু মজুমদার, সাধারণ সম্পাদক অশোক ঘোষ,সদস্য ভাগ্য বট্টচার্য্য, সুবোধ বট্টচার্য্য, ডাঃ সুরাল শীল, আশুদেব, বাবলু মল্লিক, হরি শংকর, ডাঃ সৈকত দাশ রনি, রুবেল দাশ,হোসেন মাস্টার, হলদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ দুলাল, কে এম আজগর উদ্দিন চৌধুরী,জসিম উদ্দিন চৌধুরী, প্রকৌশলী ইলিয়াছ, জামাল উদ্দিন শান্ত, শহিদুল ইসলাম পারভেজ, যুবদল নেতা ওমর ফারুক, আলমগীর, শফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা মোঃ আলমগীর, মোহাম্মদ মঞ্জু, লিটন, গাজী রাজু, মোঃ বাবর,জয়নাল, সাজ্জাদ, মাসুদ, জয়নাল, মোঃ ইলিয়াছ,আকাশ মহাজন,কাঞ্চন দত্ত,জীবন মহাজন প্রমুখ।বক্তব্যে বিএনপি নেতারা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্য।দুর্গোৎসবে প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে, যারা ধর্মী নিয়ে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের পরিচয় তারা দুষ্কৃতকারী। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট