1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে দিল মোহাম্মদ মাস্টারের মৃত্যু বার্ষিকতে শিক্ষা উপকরণ ও বৃত্তি বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

রাউজানে শিক্ষাবিদ মরহুম দিল মোহাম্মদ মাস্টারের ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার মৃত্যু বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল ও পশ্চিম গহিরা উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিম খানা ও হেফজ খানায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সাবেক পৌর কমিশনার আশেক রসুল রোকনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সচিব মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর এস. জেড. এম ট্রাষ্টের উপদেষ্টা ড.জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মোকসেদুর রহমান, প্রতিষ্ঠানের সুপার আনোয়ার হোসেন, শিক্ষক বটন কুমার দে, সাবেক সমন্বয়ক শফিউল আলম মানিক, ইকবাল হোসেন চৌধুরী, ইমাম উদ্দিন আলিফ প্রমুখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান মৌলানা হাফেজ আবুল কালাম।
প্রধান অথিতি ড. জসিম উদ্দিন বলেন, আলোকিত সমাজ গড়তে দিল মোহাম্মদ ফাউন্ডেশনের এ ধরনের মহৎ আয়োজন প্রশংসানীয়। মরহুম দিল মোহাম্মদ মাস্টার শিক্ষার আলো প্রজ্জ্বলিত করেছেন আলোকিত মানুষ তৈরী করতে। তিনি ছাত্রদের আলোকিত মানুষ হয়ে সুশিক্ষকায় শিক্ষিত হওয়ার আহব্বান জানান। স্মরণ সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়।দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশনে চেয়ারম্যান আশেক রসুল রোকন বলেন, আমার পিতা মরহুম দিল মোহাম্মদ মাস্টার একজন আদর্শ শিক্ষক ছিলেন। বাবার আদর্শ বুকে ধারণ করে সমাজের জন্য ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ড করার চেষ্টা করি। একটি সুন্দর প্রজন্ম পরম্পরায় প্রবাহিত প্রতিষ্ঠিত হোক মানবতায়, সেই দৃষ্টিকোন থেকে দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট