1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সাথে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।গতকাল (শুক্রবার) চট্টগ্রাম নগরের বাসভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।তিনি বলেন,“দলকে সুসংগঠিত করতে হলে তৃণমূলের নেতা-কর্মীদের সক্রিয় হতে হবে। জনগণের পাশে থেকে বিএনপির আদর্শ ও লক্ষ্য প্রচার করতে হবে।”এসময় রাউজান উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট