1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

বিজয় দিবসে গোলাম আকবর সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি’র (গোলাম আকবর খোন্দকার) সমর্থিতদের উদ্যোগে রাউজান সদরস্থ কেন্দ্রীয় স্বাধীনতা স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রাউজান পৌরসভা বিএনপি’র সভাপতি আবু মোহাম্মদ, রাউজান উপজেলা বিএনপি নেতা জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, অর্জুন কুমার নাথ, কমলেন্দু শীল,আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, আল মারুফ,সাফায়েত হোসেন রাকিব, নুরুল কবির, নাছির উদ্দিন।স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ পূর্ব সমাবেশে রাউজান উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন,লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও এখনও গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সফল করতে হবে। রাউজান পৌরসভা বিএনপি’র সভাপতি আবু মোহাম্মদ বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট