1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে  রাউজান ট্রাক মিনিট্রাক মালিক সমবায় সমিতি ও রাউজান ট্রাক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার রাউজান ট্রাক মিনিট্রাক মালিক সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ ইব্রাহিম কোম্পানি।  রাউজান ট্রাক শ্রমিক পরিবহন বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি ও রাউজান উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক  মোহাম্মদ রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আইলিখিল সুলতান আহমেদ জামে মসজিদের খতিব জয়নাল আবেদিন জামাল। প্রধান আলোচক ছিলেন জান মোহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নাসির উদ্দীন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ট্রাক মালিক গ্রুপের নব-নির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান মেম্বার, উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আলহাজ্ব দিদারুল আলম তালুকদার, আল্লামা মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, চট্টগ্রাম আন্তঃজিলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড়)  ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি  মোহাম্মদ ইলিয়াস, সাবেক সাধারণ সম্পাদক কাদের আলী মুছা,  শ্রমিক নেতা মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট।  উপস্থিত ছিলেন ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির মোহাম্মদ মহসিন মিয়া, মোঃ হারুন মিয়া, মোহাম্মদ মুফিজ উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল, সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মান্নান, শাহাদাত হোসেন (মিন্টু), মুহাম্মদ কামাল, অহিদুন্নবী, সদস্য মহিউদ্দিন,  সুমন, নুরুল ইসলাম, মুহাম্মদ আফজল।  মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট