1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

গাউসিয়া কমিটি উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন।

  • প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৫৮০ বার পড়া হয়েছে

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও নবীন বরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ ০৯.০৩.২০২২ ইসায়ী বুধবার চট্টগাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে সকাল ১০ টায় হতে অনুষ্ঠিত হওয়া এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি তার বক্তব্যে করোনাকালীন সময়ে গাউসিয়া কমিটির অবদান তুলে ধরে প্রশংসা করেন।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার ও প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার।

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি মুহাম্মদ শাহরিয়ার হাসান সাকিব এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আদনান তাহসিন আলমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সম্মানিত প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ, সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মীর মোঃ সাইফুদ্দিন খালেদ চৌধুরী, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক মওলানা মোহাম্মদ আবুল হাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তরজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মু. রায়হান রশিদ, আলহাজ্ব সেকান্দর মিয়া, গাজী নুরুদ্দীন চৌধুরী, আবদুল্লাহ আল জাবের, সাইফুল হক চৌধুরী,মোঃ রায়হান নেওয়াজ, নোমান বিন হাসান রেজা, ইফতেখার উদ্দিন মাসুম, রিয়াদুল আলম রেজা, মিজানুর রহমান সম্রাট, ফরমান উল্লাহ, রিফাত হোসেন, রাকিবুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট